আদমদীঘি মহাশ্বশ্মানে রটন্তী কালী পূজা অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১৯:১২ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মহাশ্বশ্মানের শ্রী শ্রী রটন্তী কালী পুজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বারের ন্যায় এবারও গত ১৬মাঘ রবিবার রাতে রটন্তী কালী পুজা মহাশ্বশ্মানে সম্পন্ন হয়। মহাশ্বশ্মান কমিটির সভাপতি অলক মৈত্র ব্যাটেল ও সম্পাদক মিহির কুমার সরকার জানান,দীর্ঘ ৩০বছর ধরে আদমদীঘি উপজেলা সদরের মহাশ্বশ্মানে মাঘ মাসের রটন্তী চতুর্দশী তিথিতে শ্রী শ্রী রটন্তী কালী পুজা হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও পুজোর আয়োজন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত