আদমদীঘিতে ৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-৩ 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৬ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া "খ" সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে। সোমবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার হবির মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার লস্করদী গ্রামের মোমিন খানের ছেলে মোস্তাক খান (২১), নরসিংদী জেলার পলাশ থানার ভাংগা বাজার এলাকার রাজ্জাক রওফে রেজেকের ছেলে রতন ওরফে কালু (২৪) এবং একই এলাকার শফি উদ্দিনের ছেলে শরিফ হোসেন সাকিল (২০)। 

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া 'খ' সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বলেন, নওগাঁ হতে বগুড়াগামী একটি পিকআপে (যাহার নং ঢাকা মেট্রো ন-১৮-৩৬৫২) ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকাল সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এ সময় ড্রাইভারের সিটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের ব্যাগ থেকে উক্ত পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ওই পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আসামীদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত