আদমদীঘিতে মুক্তিযোদ্ধা ফজলুল করিম আর নেই

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৫ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫

বগুড়ার আদমদীঘি উপজেলার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম ফজলুল করিম (৭২) আর নেই (ইন্নাল্লিহি.......রাজিউন)। তিনি গত শনিবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার রথবাড়ীস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ী উপজেলার ছাতিয়ানগ্রামের সাগরপুর গ্রামে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। 

রবিবার বেলা সাড়ে ১১টায় সান্তাহার ঈদগাহ মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক ও পুলিশের উপস্থিতিতে রাষ্টীয় মর্যাদায় জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ী সাগরপুরে বাদ জোহর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত