আদমদীঘিতে মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২ আগস্ট ২০২১, ১৯:১০ | আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮
করোনাভাইরাস সংক্রমনে স্বাস্থ্যবিধি লক্সঘন করে মাস্ক না পড়ার অপরাধে আদমদীঘি বাজার এলাকায় ৮ জনের ২ হাজার ৩শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালতের টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে চলমান লকডাউনে গতকাল সোমবার বিকেলে উপজেলার পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার দায়ে ৮টি মামলা বিপরীতে মোট ২ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া সকল নাগরিককে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত