আদমদীঘিতে মঙ্গলবার চৈত্র সংক্রান্তি চড়ক ও ঐতিহ্যবাহী মেলা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৮:৫৭ |  আপডেট  : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫২

আজ ৩০ চৈত্র-১৪৩২ বাংলা (১৪এপ্রিল-২০২৬ইং, মঙ্গলবার) বগুড়ার আদমদীঘিতে চড়কপুজা ও মেলা অনুষ্ঠিত হবে।  বাংলা বছরের সমাপনী মাস চৈত্র। চৈত্রের শেষ দিনটিকে হিন্দুধর্মালম্বীদের মতে চৈত্র সংক্রান্তি বলা হয়। পঞ্জিকা মতে চৈত্র মাসের শেষ সংক্রান্তি উপলক্ষে হিন্দু স¤প্রদায় নানা পূজা অর্চনা ও আচার অনুষ্ঠান করে থাকে। বাংলা সনের শেষ মাসের নাম করন করা হয়েছে-চিত্রা-নক্ষত্রের নামনুসারে। আদিগ্রন্থ পুরানে বর্ণিত রয়েছে-২৭টি নক্ষত্র আছে যা রাজা/প্রজাপতির দক্ষের সুন্দরী কন্যার নামানুসারে নামকরন করা হয়। একদিন মহা ধুমধামে চন্দ্রদেবের সংগে বিয়ে হয় দক্ষের ২৭কন্যার। দক্ষের এক কন্যা চিত্রার নামনুসারে চিত্রানক্ষত্র এবং চিত্রানক্ষত্র থেকে চৈত্র মাসের নামকরন করা হয়। চৈত্র মাসের অন্যতম প্রধান উৎসব চড়ক। এটি হিন্দু ধর্মালম্বীদের অন্যতম গুরুত্ব পূর্ন লোকৎসব। বাংলা পঞ্জিকা অনুয়ায়ী, প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পুজা অনুষ্ঠিত হয়। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের অঙ্গ। চড়ক বলতে ভ্রাম্যমান যাঁরা চারন করে বেড়ান। জমিদার পরিবারের সন্তান প্রবীন ব্যক্তি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী জানান, ১৪ শতকের শেষ ভাগের দিকে চড়কপুজা শুরু হয়। পশ্চিম বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামে প্রায় ৭শত বছর পূর্ব থেকে চৈত্র সংক্রান্তিতে মানুষের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক ঘুরানো হয়ে আসছে। এবারও হিন্দু ধর্ম মতে চৈত্র সংকান্তি উপলক্ষে আজ মঙ্গলবার আদমদীঘি উপজেলার সদরের মাঝিপাড়া গ্রামে চড়ক অনুষ্ঠিত হবে। আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও আজ মঙ্গলবার বিকেলে লম্বা গাছের খুটিতে বাঁশ বেঁধে দড়ি ঝুলিয়ে চড়ক গাছ তৈরী করে মানুষের পিঠে বড়শি ফুটিয়ে চড়ক ঘুরানো হবে। চড়ক কল্পে মানুষের পিঠে বড়শি ফুটানো সহ তান্ত্রিক মন্ত্র পরিচালনা করবেন মাঝিপাড়া গ্রামের সন্যাসী মদন বিশ্বাস এবং পিঠে বড়শি ফুটিয়ে চড়ক করবেন খোকন চন্দ্র বিশ্বাস। চৈত্র সংক্রান্তিÍ চড়ক উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হবে। পূজা ও চড়ক মেলা উপলক্ষে আদমদীঘির মাঝিপাড়া গ্রাম সহ আশপাশের গ্রামগুলোতে জামাই-মেয়ে সহ আতœস্বজনের ব্যাপক সমাগম ঘটে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত