আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকৎসকের মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৪, ১৮:৪৩ | আপডেট : ৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮
বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে জীবন চন্দ্র পাল (৫০) নামের এক পল্লী চিকৎসকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জীবন চন্দ্র পাল উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তারতা গ্রামের গোপেন্দ্রনাথ পালের ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আছাদুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তারতা গ্রামের পল্লী চিকিৎসক জীবন চন্দ্র পাল নিজ বাড়িতে বৈদ্যুতিকের কাজ করেছিল। এসময় অসাবধানতা বসত বিদ্যুতের তারের স্পর্শে গুরুত্বর অসুস্থ হোন তিনি। পরে পরিবারের লোকজন তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত