আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১৯:১১ | আপডেট : ৭ মার্চ ২০২৬, ২১:৩২
বগুড়ার আদমদীঘি উপজেলার কড়ই সাহানাপাড়ায় সহোদর দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত জেরে বড় ভাইয়ের বাড়ির সামনে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দেয়ায় পরিবারটি প্রায় অবরুদ্ধ হওয়ায় চলাচলের মারাত্মক বিঘœ হচ্ছ্ েবলে ভোক্তভুগি এনামুল ইসলাম জানান।
জানাযায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির কড়ই সাহানাপাড়ার গ্রামের মৃত রফি সাহানার ছেলে এনামুল ইসলাম ও তার ছোট ভাই রেজাউল ইসলামের মধ্যে পৈত্রিক সম্পত্তির নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এনামুল ইসলামের বাড়ির সামনে প্রায় তিন মাস আগে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে তাদের চলাচলের রাস্তা প্রায় বন্ধ করে রেখেছেন তারই প্রতিপক্ষ ছোট ভাই রেজাউল ইসলাম। ফলে এনামুল ইসলামের পরিবারের বাড়ি থেকে বের হতে নানা বিঘœ বা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে গ্রামে কয়েক দফায় সালিশ-বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি। এদিকে চলাচলের রাস্তায় বাশেঁর খুঁটির বেড়া দিয়ে রাখায় পরিবারটি প্রায় অবরুদ্ধ অবস্থায় চলাচল করতে বাধ্য ও মারাত্মক বিঘœ হচ্ছে।
ভুক্তভুগী এনামুল ইসলাম জানায়, তার মরহুম বাবার পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা না করেই জোরপূর্বক তার বাড়ির সামনে খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন। এতে হাট-বাজার,কাজকর্মের চলাচলে বিঘœ হচ্ছে। প্রতিপক্ষ তার ভাই রেজাউল ইসলাম বলেন. বাবার পৈত্রিক সম্পত্তির ভাগের চাইতে বেশি বিক্রি করেন বড় ভাই এনামুল ইসলাম। এ কারনে আমার অংশে ওই খলিয়ানে বাশেঁর খুঁটি দিয়ে বেড়া দিয়ে রেখেছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত