আদমদীঘিতে প্রধানমন্ত্রীর দেয়া উপহার শুকনো খাবার বিতরণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১৯:১৯ | আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮
বগুড়ার আদমদীঘিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেয়া উপহার সামগ্রী শুকনো খাদ্য চাল, ডাল, তেল, চিনি, লুডুস, চিরা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী উপজেলার বিভিন্ন এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। আদমদীঘি উপজেলা চত্ত্বরে সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু প্রধানমন্ত্রীর পক্ষে ৫৪ বস্তা শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, প্রকৌশলী সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, শামীম উল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, আ’লীগ নেতা এশরাদুল হক টুলু, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত