আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৫৫ | আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১১:২৪
বগুড়ার আদমদীঘিতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ১১বছর বয়সের ফারজানা খাতুন নামের এক মানসিক ভারসাম্যহীন শিশু কন্যার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টায় উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। ফারজানা খাতুন ওই গ্রামের রাজমিস্ত্রি ছামাদুল ইসলামের মেয়ে।
প্রতিবেশী দাদা সাইদুল ইসলাম জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে জনৈক রায়হানের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় মানসিক ভারসাম্যহীন ফারজানা খাতুন। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে গেলে আশেপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষন পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা খাতুনকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত