আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১৪:৫২ | আপডেট : ১২ মার্চ ২০২৬, ১১:৪৯
বগুড়ার আদমদীঘিতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার সুদিন গ্রামে।
জানা যায়, উপজেলার সদরের সুদিন গ্রামের মাহবুব হোসেনের দেড় বছর বয়সের শিশু ছেলে সাদিক বাড়ির পার্শ্বে পুকুর পাড়ে গত শুক্রবার বেলা ১১ টায় খেলা করার এক পর্যায়ে পরিবারের সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তার খোজ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে ওই শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত