আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচী উদ্বোধন করলেন এমপি মহিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৫:৪৭ | আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৯:০৫
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বগুড়ার আদমদীঘিতে পরিস্কার পরিচ্চন্নতা কর্মসুচী পালন করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে এই কর্মসুচীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক উপজেলায় আমরা নগর ও জনপদের সৌদর্য্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। পরিস্কার পরিচ্ছন্নতা শুধু মানুষের মনকে সতেজ করেনা রোগবালাই রক্ষার পাশাপাশি পরিবেশকে দুষনমুক্ত হয়। সর্বোপরি পরিস্কার পরিচ্ছন্নতা ইসলামের অঙ্গ। আদমদীঘি সদরের বিএনপির কার্যালয় থেকে এ সংক্রান্ত গণসচেতনতামূলক র্যালি শেষে আদমদীঘি সদরের বিভিন্ন স্থানে ঝাড়– দিয়ে তিনি সহ বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, এ্যাঞ্জেল, এসএম জুয়েল রানা, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, পৌর মহিলা দলের সভানেত্রী হাসিনা মমতাজ মমতাজ, যুবদল নেতা শাহিনুর ইসলাম, শিহাব চৌধুরী, রিয়ন সরকার, সেচ্ছাসবেক দলের সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত