আদমদীঘিতে নিখোঁজ কিশোরীর চারদিনেও সন্ধান মেলেনি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৯ | আপডেট : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রাম থেকে মোহনা আক্তার (১৪) নামের এক কিশোরী নিখোঁজ হওয়ার চার দিন পরও তার সন্ধান মেলেনি। গত রোববার (১ জানুয়ারী) বিকেলে তার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁকে আর খুজেঁ পায়নি পরিবারের লোকজন। পরিবার ও গ্রামবাসী জানায় মোহনা কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। এ ঘটনায় পরদিন সোমবার কিশোরীর বাবা শাহিদ হোসেন আদমদীঘি থানায় একটি সাধারন ডাইরী দায়ের করেন।
মোহনার বাবা শাহিদ জানান, মোহনা ঘটনার দিন বাড়িতেই ছিল। বিকেলের দিকে কোন এক সময় সে বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাশে খালের ধারে যায়। এরপর সন্ধা গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফিরে না আসলে পরিবারে সদস্যারা তাকে সন্ধান শুরু করে। অনেক রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করে তাকে আর খুজে পাওয়া যায়নি। পরের দিন ও তাকে অনেক স্থানে খোঁজ করে তার সন্ধান মেলেনি। শাহিদ হোসেন বলেন,তার মেয়ের বুদ্ধি একটু কম,তবে কথাবার্তা স্বাভাবিক। তিনি আরো বলেন, মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতংক ও শংকা বিরাজ করছে। এ ঘটনায় মোহনার বাবা গত সোমবার আদমদীঘি থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন। আদমদীঘি থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটির সন্ধানে পুলিশ তৎপরতা শুরু করেছে। তিনি বলেন, আশা করছি দ্রæত মেয়েটির সন্ধান মিলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত