আদমদীঘিতে তিন মাদককারবারীর জেল ও জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩ মে ২০২৬, ১৯:২৩ | আপডেট : ৩ মে ২০২৬, ২০:২২
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে টাপেন্টাডল বড়ি ও গাঁজা উদ্ধার করা হয়। সাজাপ্রাপ্ত মাদককারবারিরা হলেন, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল হাসান [২৪) একই উপজেলার নিমাইদীঘি গ্রামের হাবিল প্রামানিকের ছেলে আব্দুল আলিম [৩৮) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কোলসনিপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের বুলবুল আহম্মেদ [২৮)। পরে মাদককারবারিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম দুই জনকে ছয় মাস করে ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। তিন সাজাপ্রাপ্তদের এক’শ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামত ধংস করেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত