আদমদীঘিতে গ্যারেজ থেকে মাইক্রো চুরি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ১৯:৩৩ | আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২৩:২৮
বগুড়ার আদমদীঘির একটি গ্যারেজ থেকে মাইক্রো চুরির ঘটনা ঘটেছে। গত শ্রকাবার (৪ জুলাই) ভোর রাতে আদমদীঘির শিয়াশসন জনৈক উজ্জল হোসেনের গ্যারেজ থেকে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আমদীঘির কামরুল হাসান সোহান নামের এক চালক জানায়, তার কেনা ঢাকা মেট্রো চ- ১৫-০৪৪৭ নম্বর একটি নোহা মাইক্রো বাস প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে শিয়ালসন এলাকায় জনৈক উজ্জল হেসেনের গ্যারেজে রেখে বাসায় যান। পরদিন শুক্রবার সকালে জানতে পারেন ভোর রাতে ওই গ্যারেজ থেকে মাইক্রো গাড়ীটি চুরি যায়। এ ঘটনায় তিনি আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান চুরি বিষয়টি নিশ্চিত করে বলেন চুরি যাওয়া মাইক্রোটি উদ্ধারে তৎপরতা চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত