আদমদীঘিতে গাড়ীর ধাক্কায় বৃদ্ধ নিহত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৮ জুন ২০২১, ২০:১০ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি মুরইল বাজার এলাকায় গাড়ীর ধাক্কায় তফিক উদ্দীন নামের (৭০) বছরের এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছে। গত রবিবার রাতে উপজেলার মুরইল বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিযনের সাঁকোয়া গ্রামের মৃত বুলুর ছেলে তফিক উদ্দীন গত রবিবার রাত ৮ টায় মুরইল বাজার থেকে পায়ে হেঁটে বাড়ী ফিরছিলেন।
এসময় পিছন দিক থেকে একটি অজ্ঞাত নামা গাড়ী ধাক্কা দিলে তফিক উদ্দীন রাস্তা থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং বাদী না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্ত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত