আদমদীঘিতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২২, ১৯:৪৫ | আপডেট : ১৩ জুন ২০২৬, ১৫:৫৫
বগুড়ার আদমদীঘিতে বসত বাড়ির উঠানে চাষ করা গাঁজার গাছ সহ শহিদুল ইসলাম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের "খ" সার্কেলের সদস্যরা। রোববার সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পশ্চিম লোকু সিভিল কলোনীতে একটি বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ী পশ্চিম লোকু সিভিল কলোনীর আব্দুর রাজ্জাকের ছেলে।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের "খ" সার্কেল উপ-পরিদর্শক শামীমা আকতার বলেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার বসত বাড়ির উঠানে গাঁজা গাছের চাষ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বড় ১টি গাঁজা গাছ জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে রোববার দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা একটি দায়ের করে বগুড়া আদালতের মাধ্যেেম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত