আদমদীঘিতে ইয়াবাসহ গ্রেফতার- ২
মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৫ | আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৩:৪৪
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকার সাবেদ আলীর ছেলে মোঃ লিটন (২৮) ও সাহেবপাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরমান (২৬)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, শনিবার রাতে সান্তাহার পৌর শহরের টেলিফোন এক্সচেঞ্জ গেইটের সামনে সান্তাহার-নওগাঁ গামী রাস্তার উপরে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি করে ৪৪ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওই দুইজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত