আদমদীঘিতে আওয়ামীলীগের দুই কর্মী গ্রেপ্তার 

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ১৯:৪১ |  আপডেট  : ৭ নভেম্বর ২০২৬, ২৩:০৩

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক রানা আহমেদ (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে (৬ আগষ্ট) তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রানা আহমেদ আদমদীঘির সদরের শিয়ালশন গ্রামের মোর্কারম হোসেনের ছেলে। সে আদমদীঘি সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় গত বুধবার দুপুরে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, বুধবার বিকেলেই গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। অপর দিকে উপজেলার সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় সান্তাহার শহর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রকি (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৬ আগষ্ট) সকালে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম রকি সান্তাহার সাঁতাহার পাড়ার এসএম লুৎফর রহমানের ছেলে। সে সান্তাহার শহর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বলে জানাগেছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত