আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৬:২৩ |  আপডেট  : ১৭ মে ২০২৬, ১৭:০৩

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সিএসডিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ লক্ষ্যে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম, এলএসডি এর ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী প্রমুখ।

সান্তাহার সিএসডির ম্যানেজার তারিকুল ইসলাম জানায়, চলতি মৌসুমে ১৪ হাজার ৭ শত ৬২ মেটি: টন  চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৯ টাকায় আর ১১শত ৯৭ মেটি: টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকায় কেনা হবে। আগামী ৩১ আগষ্ট পযর্ন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত