আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১৬:৪২ |  আপডেট  : ৯ আগস্ট ২০২৬, ০৩:৩২

আজ ২৫ এপ্রিল, বিশ্ব ম্যালেরিয়া দিবস। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতি বছর এ দিনে বিশ্বব্যাপী ম্যালেরিয়া দিবস পালন করা হয়।

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দক্ষিণ এবং উত্তর-পূর্ব সীমান্তবর্তী ১৩টি জেলার ৭২টি উপজেলায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব রয়েছে। এর মধ্যে পার্বত্য রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়াপ্রবণ এবং কক্সবাজার মধ্য ম্যালেরিয়াপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। তবে আগের তুলনায় ম্যালেরিয়ার প্রভাব অনেক কমেছে।

আফ্রিকায় ২০০১ সালের ২৫ এপ্রিল প্রথমবারের মতো ম্যালেরিয়া দিবস পালন করা হয়। ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত