আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা বৃহস্পতিবার

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ২১:০২ |  আপডেট  : ৫ আগস্ট ২০২৬, ০৪:৩৪

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আগামীকাল (২ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আজ দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত