আওয়ামীলীগ নয়, বিএনপিই ভিসা নীতিতে বেশি ক্ষতিগ্রস্থ্য হবে: শাজাহান খান
শফিক স্বপন, মাদারীপুর
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১৫:১৭ | আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১০:৫১
আমেরিকার ভিসা নীতে আওয়ামীলীগ নয়, বিএনপিই বেশি ক্ষতিগ্রস্থ্য হবে বলে দাবী করেছেন আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। তিনি রবিবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুরের রাজৈরে কুম্ভুমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শাজাহান খান বলেন, ‘কয়েকদিন আগে আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন। যেখানে বলা হয়েছে বাংলাদেশে ভোট চুরি হলে, ভোট ডাকাতি হলে যারা করবে তাদের ও তাদের পরিবারকে ভিসা দেয়া হবে না। এতেই বিএনপি মহা খুশি হয়ে তাদের ধন্যবাদ দিতে গেলেন। কিন্তু এদের খুশি কোথায় যাবে, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। দেখবেন, বিএনপিই বেশি ক্ষতিগ্রস্থ্য হবে, আওয়ামীলীগ নয়।’
তিনি আরো বলেন, ‘আমেরিকার ভিসা নীতিতে বলা নেই যে, তত্ত¡বধায় সরকারের অধীনে নির্বাচন নিতে হবে। বলা নেই, নাশকতা করে সরকারকে হটাতে হবে। তাই আগামীতে যারা এসব করবে বরং তাদেরই ক্ষতি হবে।’ তিনি এসময় তিনদিন ব্যাপী কুম্ভুমেলার উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন কদমবাড়ী সেবাশ্রমের সভাপতি প্রনব কুমার বিশ্বাস। এসময় রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় লোকজন উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত