অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড করে দিবেন তারেক রহমান - আনিসুর রহমান খোকন

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১২:২৬ |  আপডেট  : ৬ আগস্ট ২০২৬, ২০:৩৪

কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের জনতার নেতা মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে যদি আল্লাহ তায়ালা ক্ষমতায় আনেন তাহলে জনাব তারেক রহমান বলেছেন, প্রত্যেক অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড করে দিবেন। এবং এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগীতা পাবেন। এতে করে সবার মাঝে সচ্ছলতা ফিরে আসবে,কেউ অসহায় থাকবেন না। তিনি আরো বলেন, তারেক রহমান ৩১ দফায় আপনাদের ব্যাপারে পারে (মা দের ব্যাপারে) সব চাইতে গুরুত্ব দিয়েছেন। আমাদের সব চাইতে আপন কারা হয়, সব চাইতে আপন হয় মা। এই জন্য মা-বোনদের নিয়ে প্রথম ডাসার উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলে সদস্য সংগ্রহ শুরু করলাম। আজ আপনারা যে ভাবে ফরম পূরণ করে গেলেন, আপনারা অন্যান্যদেরকেও একই ভাবেই ফরম পূরণ করাবেন। প্রদান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। শনিবার রাত ৮টার দিকে ওই কেন্দ্রীয় নেতার নিজ বাড়ি খান্দলী গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিললেন উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদার, বিএনপি নেতা আব্দুস সালাম খান, মোঃ ইসমাইল হোসেন হাওলাদার, জব্বার হোসেন, সরোয়ার তালুকদার,যুবদল নেতা মোঃ নুরুজ্জামান তালুকদার, অশ্রু তালুকদার, মোঃ রেদোয়ান হোসেন রুবেল ও মীর আমির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ সাত্তার আকন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন সরদার ও সাধারন সম্পাদক মাইদুর রহমান রুবেল প্রমুখ।

 


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত