অর্ধশতাধিক শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের মাধ্যমে তারুণ্য পরিবার-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৮:৪৩ | আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২০:১১
মাদারীপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন তারুণ্য পরিবার-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অর্ধশতাধিক শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংগঠনের আয়োজনে পুরান বাজার মাদারীপুর বণিক সমিতির কার্যালয়ে ঈদ বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে তারুণ্য পরিবার-এর প্রতিষ্ঠাতা সোহাগ হাসান বলেন,আমাদের তারুণ্য পরিবার একটি অরাজনৈতিক সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ,ছাত্র ছাত্রীদের জন্য খাতা,কলম,স্কুল ব্যাগ, এমনকি আর্থিক সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ ১৭ ই মার্চ আমাদের তারুণ্য পরিবার এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রায় অর্ধশতাধিক শিশুদের হাতে ঈদ বস্ত্র বিতরণ করতে পেরে আমরা আনন্দিত সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আপনাদের পাশে দাড়াতে পারি।
এসময় তারুণ্য পরিবার এর প্রতিষ্ঠাতা সোহাগ হাসানের সভাপতিত্বে ও নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড,মশিউর রহমান পারভেজ সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদারীপুর নিরাময় হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাঃ গোলাম সরোয়ার,সুশাসনের জন্য নাগরিক( সুজন) মাদারীপুর জেলা শাখার সভাপতি এনায়েত হোসেন নান্নু,সহ-সভাপতি প্রফেসর মকবুল হোসেন,পাশে আছি মাদারীপুর সংগঠনের প্রতিষ্ঠা বায়েজিদ মিয়া,আদর্শ কল্যাণ ফোরাম মাদারীপুর এর প্রতিষ্ঠা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বর,মাদারীপুর বনিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার মাতুব্বর,এপেক্স ক্লাবের জেলা শাখার সভাপতি এইচ এম হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, সাংবাদিক ফায়জুল শরীফ,মাদারীপুর আইনজীবী সমিতির আপ্যায়ন বিষয়ক সম্পাদক এ্যাড. বদরুননাহার কলি,তারুণ্য পরিবারের উপদেষ্টা মিমি আফরোজ,
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি সৈকত হোসেনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত