অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক এমপি মাসুদ অরুন

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৫ নভেম্বর ২০২২, ০৯:৪৭ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের কনের বাড়িতে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। ওই গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে প্রাথমিক শিক্ষিকা আমেনা খাতুনের সাথে তিনি বিবাহে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানের পরিবারের সদস্য ও নিকটতম রাজনৈতিক সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আহমদ আলীর বড় ছেলে। তিনি ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। এদিকে বিয়ের পিড়িতে বসায় মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর নতুন দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত