রমজান মাসে ঘন ঘন লোডশেডিং-এ নাজেহাল আদমদীঘিবাসী
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১৬:২৯ | আপডেট : ৩ মার্চ ২০২৬, ২৩:৩৬
প্রতি ঘণ্টা বা আধ ঘণ্টায় নয়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কালক্ষেপণ না করেই চলছে বিদ্যুতের এ আসা-যাওয়ার খেলা। গত রবিবার রাত থেকেই চলছে আজব এ খেলা। এ যেন বিদ্যুৎ এর রাত কানা রোগ সন্ধ্যা হলেই উধাও বিদুৎ। গত রবিবার সন্ধ্যার পর থেকে সোমবার ভোর এবং সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিদ্যুতের এই বিড়ম্বনার মধ্য দিয়ে সময় কেটেছে উপজেলার বিভিন্ন এলাকায়। হঠাৎ করেই গত দুই দিন যাবৎ সন্ধ্যা হলেই বিনা নোটিশে চলছে বিদুৎ এর এই অতিষ্ঠ যন্ত্রনা দায়ক লোডশেডিং। প্রচন্ড গরমে এলাকার মানুষকে দুঃসহ যন্ত্রণায় পড়তে হচ্ছে। আবার কল কারখানার চাকাও বন্ধ থাকছে।
উপজেলা সদরের সচেতন এক গ্রাহক অরুন সরকার বলেন, রমজান মাসে বৃদ্ধ মা, বাবা রোজা রাখে সেহরী করে নামাজ পড়ে। মধ্য রাতে এ রকম করে লোড শেডিং হইলে কিভাবে চলে, আর ৩০ মিনিটে প্রায় ৪ থেকে ৫ বার বিদুৎ আসছে আবার চলে যাচ্ছে যা বাড়ির ইলেকট্রিক/ইলেকট্রনিক জিনিস নষ্টের জন্য যথেষ্ট।
এই বিষয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকো লিঃ সান্তাহার, বগুড়া এর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান এর কথা বললে জানায়, যান্ত্রিক ক্রটির কারনে এমন লোডশেডিং হয়েছে। আশা করা যায় পরবর্তীতে এমন সমস্যা আর হবে না। আমরা নিজেরাও চাই গ্রাহক ভোগান্তি কমাতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত