মাদারীপুরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য শস্য বিতরণ

  শফিক স্বপন,মাদারীপুর:

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১৩:৩৪ |  আপডেট  : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ- এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌরসভা চতুরে ২০২১-২০২২ অর্থ বছরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবন যাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসুচীর হিসেবে মাদারীপুর পৌর এলাকার জেলেদের মাঝে খাদ্য শষ্য বিতরণ করা হয়।

মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ উপস্থিত থেকে এ খাদ্য শষ্য বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সচিব খোন্দকার আবু আহমেদ মো: ফিরোজ ইলিয়াস, মাাদারীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রাজিব মাহমুদ কাওসার, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বি এম আবুল বাশারসহ মাদারীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

পরে জাটকা আহরণে বিরত থাকা ৫০ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে ভিজিএফ এর খাদ্য শষ্য বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত