ক্যাম্পের বাইরে বসবাস করা ৬ শতাধিক রোহিঙ্গা আটক
কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ | আপডেট : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪
কক্সবাজারের উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় যৌথবাহিনীর অভিযানে প্রায় ছয় শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। এসব রোহিঙ্গা উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে এই অভিযান শুরু হয় এবং এখনও তা চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ। তিনি জানান, ক্যাম্পের বাইরে অবস্থানরত রোহিঙ্গাদের শনাক্ত করে তাদের আটক করা হচ্ছে। অভিযান এখনও চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় পাঁচ জন রোহিঙ্গাকে আটক করে শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠিয়েছে যৌথবাহিনী।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচল ও বসবাস রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত