অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি চূড়ান্ত, সব ম্যাচই দিনের আলোয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ |  আপডেট  : ১৮ এপ্রিল ২০২৬, ১৪:১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। ঘোষণা করা হয়েছে ম্যাচের সময়ও। নিউজিল্যান্ড সিরিজের মতো এই সিরিজেরও প্রতিটি ম্যাচও মাঠে গড়াবে দিনের আলোয়।

অজিদের বাংলাদেশ সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ৯, ১১ ও ১৪ জুন এই তিনটি ওয়ানডে মাঠে গড়াবে। যদিও এখনও ভেন্যু ঘোষণা করা হয়নি। তবে ম্যাচগুলো মিরপুরে হওয়ার কথা রয়েছে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।

১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। এই সিরিজের ভেন্যুও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে তিনটি টি-টোয়েন্টিই চট্টগ্রামে হওয়ার কথা রয়েছে।

একনজরে অস্ট্রেলিয়া সিরিজের সূচি

১ম ওয়ানডে - ৯ জুন - সম্ভাব্য ভেন্যু : মিরপুর - শুরু : বেলা ১১টা

২য় ওয়ানডে - ১১ জুন - সম্ভাব্য ভেন্যু : মিরপুর - শুরু : বেলা ১১টা

৩য় ওয়ানডে - ১৪ জুন - সম্ভাব্য ভেন্যু : মিরপুর - শুরু : বেলা ১১টা

১ম টি-টোয়েন্টি - ১৭ জুন - সম্ভাব্য ভেন্যু : চট্টগ্রাম - শুরু : দুপুর ২টা

২য় টি-টোয়েন্টি - ১৯ জুন - সম্ভাব্য ভেন্যু : চট্টগ্রাম - শুরু : দুপুর ২টা

৩য় টি-টোয়েন্টি - ২১ জুন - সম্ভাব্য ভেন্যু : চট্টগ্রাম - শুরু : দুপুর ২টা

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত