মোকামতলায় দ্বি জিনিয়াস একাডেমিতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:২৮ | আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দ্বি জিনিয়াস একাডেমি-এর আয়োজনে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার (১৫ জুলাই) একাডেমি প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জাতীয় মেধা তালিকায় এসএসসি ২০২৫ পরীক্ষায় ২য় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থী স্বর্ণালি-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান। তার এই অসাধারণ সাফল্যে গর্বিত পুরো প্রতিষ্ঠান ও এলাকাবাসী।
স্কুলের সভাপতি আব্দুল মতিন মন্টুর সভাপতিত্বে ও সাংবাদিক হারুন অর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমাউল হুসনা, ম্যানেজিং কমিটির সদস্য রুহুল আমিন ফটু,দ্বি জিনিয়াস একাডেমি পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন মন্টু, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রশিদুর রহমান রানা, মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখাইরুল ইসলাম রানা, সাংবাদিক মিনহাজ, আসাদুল্লাহ সহ অভিভাবকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “স্বর্ণালির এই অসাধারণ সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি গোটা শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার জন্য এক গর্বের বিষয়।” তারা আরও বলেন, “যথাযথ দিকনির্দেশনা ও পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় অর্জন করবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় অসংখ্য অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত