মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে বোমা পাওয়া যায়নি

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২১, ০৭:৫৪ |  আপডেট  : ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটিকে উড়োজাহাজে বোমা পাওয়া যায়নি। ফলে উড়োজাহাজটি সম্পূর্ণ নিরাপদ বলে ঘোষণা করেছে বিমান বাহিনীর বোম্ব জিসপোজাল ইউনিটের প্রধান। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। 

এর আগে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে জরুরি অবতরণ করে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে, ফ্লাইটটিতে বোমা থাকতে পারে।

এরপর নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত