নন্দীগ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যানের হুইল চেয়ার ও রিংপাইপ বিতরণ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১৪:৫২ |  আপডেট  : ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে  ১০ টি হুইল চেয়ার  ও বিভিন্ন গ্রামে ৩৭ টি রিংপাইপ বিতরণ করেছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে তিনি এসব বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক সরফুল হক উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাঈদ ও সাবেক ছাত্রনেতা মাহফুজ রহমান প্রমুখ। এডিপির অর্থায়নে হুইল চেয়ার ও রিংপাইপ  বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত