বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১১:১৭ | আপডেট : ৪ মার্চ ২০২৬, ১০:০৬
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিক থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা এলাকায় নওগাঁগামী ট্রাকচালক লুৎফর রহমান বলেন, ‘পৌলি থেকে এলেঙ্গা পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক আসতে প্রায় একঘণ্টা সময় লেগেছে। সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগছে না। কিছুদূর গাড়ি এগোলেও সামনে গিয়ে আবার থেমে যাচ্ছে।’
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে। এ ছাড়াও চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলছে যানবাহন। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত