আবহাওয়ার পূর্বাভাস : ১৫ মার্চ ২০২৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১০:৩৩ |  আপডেট  : ৬ মার্চ ২০২৬, ২২:৫১

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে আজ (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ০৮ মিনিটে।

আগামী দুই দিন (৪৮ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত