হাজী আব্দুর রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

  নজরুল ইসলাম শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে

প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ২০:১৭ |  আপডেট  : ৩ মার্চ ২০২৬, ২২:১২

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন হাজী আব্দুর রাজ্জাক এন্ড আনোয়ারা বেগম মেমোরিয়াল ফাউন্ডেশন । তিন মার্চ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিতরণ কর্মসূচি শুরু করা হয় । বেলা ১২ টা পর্যন্ত ১৮৫০ জন নারী-পুরুষের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ কার্য সুষ্ঠ  সুন্দর ভাবে  সম্পন্ন  হয়  । ফাউন্ডেশন এর পক্ষে কুকুটিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বাবুল হোসেন বাবু , হাজী মোজাম্মেল হোসেন, শাকিল আরমান হুমায়ুন ও মশিউর রহমান রনির তত্ত্বাবধানে  এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় । প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল ,       ১কেজি ডাল, ১ কেজি ছোলা ,এক কেজি চিনি, ১কেজি লবণ , এক লিটার তেল সয়াবিন তেল, দুই প্যাকেট সেমাই ও আধা কেজি খেজুর । এ সময় কুকুরটিয়া ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন , লিটন মেম্বার , তপন মেম্বার ,তোফায়েল মেম্বার,  নজরুল মেম্বার  ,রেখা মেম্বার , লাইজু আক্তার পাখি , সিরাজ মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে । 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত