মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দু'জন গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ২০:৩৬ | আপডেট : ৩ মার্চ ২০২৬, ২২:৪৪
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মঙ্গলবার ৩রা মার্চ দুপুর ১২.৫৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নৈরপুকুরপাড় ব্রীজ সংলগ্ন মাসুদ এর অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ দোকান এর সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ,মোঃ মনির হোসেন হাওলাদার (৩৫), পিতা- মৃত মহিউদ্দিন হাওলাদার, সাং- পূর্ব মাকহাটি, থানা ও জেলা- মুন্সীগঞ্জ ও মালা বেগম (৩০), পিতা- মালেক শেখ, সাং- পশ্চিম আলদী, থানা- টংগীবাড়ী, এ/পি সাং- পূর্ব মাকহাটি, থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়ের দখল হইতে ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান আছে এবং এই অভিযান কঠোর থেকে আরও কঠোর হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত