পঞ্চগড়ে পুলিশের মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:১৭ | আপডেট : ৫ মার্চ ২০২৬, ০৮:০৫
পঞ্চগড় পুলিশ বিভাগের মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফ, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর । সকালে তিনি পঞ্চগড় সার্কিট হাউজে পৌছাঁন ।
এসময় পঞ্চগড়ের পুলিশ সুপার, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা শেষে জেলা পুলিশের একটি চৌকস দল মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। তিনি উপস্থিত অফিসারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পঞ্চগড় জেলায় অবস্থিত কেপিআই পরিদর্শন করেন।
এরপর তিনি বিকেলে পুলিশ লাইন্স পঞ্চগড় ড্রিল সেডে জেলা পুলিশ এর আয়োজনে মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শরীফ, অ্যাডিশনাল ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর।
মোটিভেশনাল সেশনে অতিরিক্ত ডিআইজি জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে কুশলাদি বিনিময় শেষে অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়াও তিনি সকলকে পেশাদারিত্বের সাথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, আরআই পুলিশ লাইন্স, পঞ্চগড় মোঃ মিজানুর রহমান চৌধুরী সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত