প্রধানমন্ত্রীর কয়েকটি ঘোষণা দুর্নীতিবিরোধী উদ্যোগে আশার বার্তা: টিআইবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১৫:৪৫ |  আপডেট  : ৫ মার্চ ২০২৬, ১৭:২৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের কয়েকটি ঘোষণা দুর্নীতিবিরোধী উদ্যোগে আশার বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে টিআইবির সুপারিশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

টিআইবিপ্রধান বলেন, “মন্ত্রীদের দুর্নীতিবিরোধী অবস্থান ইতিবাচক হলেও কয়েকজন মন্ত্রীর বক্তব্য হতাশার সৃষ্টি করেছে।”

তিনি বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলোকে দলীয়করণের প্রভাবমুক্ত রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর উদ্যোগ নেয়া জরুরি।”

এ সময় স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তিসহ একাধিক বিষয়ে সুপারিশ তুলে ধরে সংস্থাটি।

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজিকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানায় টিআইবি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত