সার্বভৌমত্ব রক্ষায় আনসার-ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১২:৪৫ | আপডেট : ৪ মার্চ ২০২৬, ১৪:২০
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে আনসার ও ভিডিপিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। জনসেবামূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশ আনসার ও ভিডিপির দেশপ্রেম এবং পেশাদারিত্বের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।
এ সময় আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এ উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত