খাগড়াছড়ি আ.লীগের নেতাকর্মীরা কার্যালয় খুললেন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১২:১৭ | আপডেট : ৫ মার্চ ২০২৬, ১৪:০৭
খাগড়াছড়িতে খোলা হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কার্যক্রম নিষিদ্ধ দলটির গুটিকয়েক নেতাকর্মী এই কার্যালয় খোলেন।
আনুষ্ঠানিকতা না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা ছবিতে দেখা গেছে, ৫/৬ জন নেতাকর্মী কার্যালয় খোলেন। এ সময় তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মংশাপ্রু মারমা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
৫ আগস্ট সরকার পতনের প্রথম দিনেই জেলা ও উপজেলার সব আওয়ামী ও অংগসংগঠনের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ লোকজন। এরপর থেকে পরিত্যক্ত ছিল এসব কার্যালয়।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত