শ্রীনগরে এমপি শেখ মোঃ আব্দুল্লাহ’র উদ্যোগে মাসব্যপী ইফতার আয়োজন
নজরুল ইসলাম , শ্রীনগর(মুন্সীগঞ্জ) থেকে-
প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:৫৮ | আপডেট : ১ মার্চ ২০২৬, ১২:১৭
পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ'র উদ্যোগে শ্রীনগর চকবাজার মসজিদ ব্রিজ এলাকায় পথচারী ও দুঃস্থ মানুষের মাঝে প্রতিদিন ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে।
শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ইফতার পূর্ব সময়ে ব্রিজের ওপর নির্মিত তাবু থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। রোজাদার পথচারী, শ্রমজীবী মানুষ ও অসহায়দের হাতে ইফতার তুলে দিতে স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে কাজ করছেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, রমজানে এধরণের মহতি উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করবে। এতে সাধারন মানুষের কল্যানে বিত্তবানদেরকেও এগিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে । এধরণের জনকল্যাণমুখী কার্যক্রম দুঃস্থ, অসহায় ও ভাসমান মানুষদের জন্য নিঃসন্দেহে অনেক সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মে. শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হেসেন মিলন, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, তোফায়েল আহমেদ তপন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি, সদস্য সচিব ইমদাদুল হক রজিন, ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, শ্রমিকদল সভাপতি শফিকুল ইসলাম মোড়ল, হুমায়ুন, দিদার, সোনামিয়া, শামিম সংগ্রাম, আবুল, বাবুল সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এ কর্মসুচী পুরো রমজান মাস জুড়েই চলবে। তাদের মাধ্যমে সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে, যাতে রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত