সংসদ সদস্য আবদুস সালাম আজাদকে লৌহজং ঐক্য পরিষদের সংবর্ধনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ |  আপডেট  : ১ মার্চ ২০২৬, ০৫:০১

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও সহযোগী সকল সংগঠনের পক্ষ হতে নির্বাচিত সংসদ সদস্য  এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ কে গতকাল লৌহজং  ঐক্য পরিষদের দপ্তরে সংবর্ধনা দেয়া হয়।

 সভায় লৌহজং উপজেলা ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ  ও মহিলা ঐক্য পরিষদের  নেতৃবৃন্দ সহ ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক গন ও উপদেষ্টা মন্ডলির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় সংসদ সদস্য  এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ  লৌহজংবাসীকে ধন্যবাদ জানান সেই সাথে  সকলের জন্য লৌহজং গড়ার অংগীকার পুর্নব্যক্ত করেন। 

সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য   অধ্যাপক ডাঃ গোবিন্দ চন্দ্র দাস  অধ্যাপক ডাঃ রেখা রানী সাহাও  শ্রী কৃষ্ণ দাস।  সংবর্ধনা শেষে উপজেলা ঐক্য পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 সভায় আগামী ১৫ মার্চ হতে ১৫ এপ্রিলের মধ্যে  ইউনিয়ন ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠনের সম্মোলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।   জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান  শুরু হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট সন্জীব মন্ডল  শিমুল কুমার দে  রনি ভট্টাচার্য।  

সভায়  যুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ শিবু,  ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নবীন বরন দাস,  উপজেলা ঐক্য পরিষদের  নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির আহ্বায়ক   কোহিনূর শিকদারের মৃত্যুতে সভায় নীরবতা পালন করা হয়। সভায় গীতা পাঠ করেন সুশান্ত চক্রবর্তী। সভার দুই পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে  অলক কুমার মিত্র  ও হরিদাস বিশ্বাস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত