রাজশাহীতে পেট্রল ও অকটেন তেলের সরবরাহে সাময়িক ঘাটতি, দীর্ঘ লাইনে ভোগান্তি
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১৮:৪৪ | আপডেট : ৭ মার্চ ২০২৬, ২০:২৭
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ ইরানে হামলার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানিতে। ফলে রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে সাময়িক ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। রাজশাহী জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেনের সংকট দেখা দেওয়ায় মটর সাইকেল চালকদের দীর্ঘ সারি তৈরি হয়েছে পাম্প গুলোতে চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন মটরসাইকেল চালকেরা।
চালক অভিযোগ করে বলেন,পাম্পে তেল মজুত থাকা সত্তে¡ও তখন কোনো যানবাহনকে তেল দেওয়া হচ্ছিল না। এ নিয়ে একপর্যায়ে পাম্পে হট্টগোল শুরু হয়। বিক্ষুব্ধ চালকেরা বলেন,যদি তেল দেওয়াই না হয়, তাহলে দড়িবিা ফিতা বেঁধে পাম্প বন্ধ করে রাখলেই পারত। চালকেরা অভিযোগ করছেন, চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজাররা বলছেন,তেলের জন্য এত লাইন আগে কখনো দেখিনি। সবাই ভয়ে আগে থেকেই তেল নিয়ে রাখছে মনে হয়।পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, ইরান যুদ্ধের প্রভাবের কারণে সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা দুই থেকে তিন গুণ বেড়ে গেছে। ডিপোতেও এখন আগের তুলনায় কয়েক গুণ বেশি গাড়িতে তেল লোড হচ্ছে। দেশে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে রাজশাহীতে তেল পৌঁছাতে যে সময় লাগে, সেই কারণেও ঘাটতি দ্রæত পূরণ করা যাচ্ছে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত