নন্দীগ্রামে খাল খনন কাজ উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৪:৩৯ | আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৬:১১
বগুড়ার নন্দীগ্রামে খাল খনন কাজ উদ্বোধন করলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (৯ মার্চ) বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার উদ্যোগে ১২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন এলাকায় পৌনে ২ কিলোমিটার খাল পুনরায় খনন কাজ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সেসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষকদের সেচ ও পানি নিষ্কাশনে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিলো। খালটি পুনরায় খনন করা হলে জমিতে সহজে পানি সেচ নিশ্চিত হবে এবং কৃষকরা উপকৃত হবেন। এতে স্থানীয় কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।
এ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা, আসাদুল হক, সাজ্জাদুল হক, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত