ঘূষের টাকা হাতে তেতুঁলিয়া পিআইওর কার্য সহকারীর ভিডিও ভাইরাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৯:২৬ | আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২১:০২
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পি আইও) কার্যালয়ের কার্যসহকারী জহিরুল ইসলামের হাতে ১ হাজার টাকার দুটি বান্ডিল হওয়া ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এখানে একজনকে বলতে শোনা যায়, ভাই এই যে এখানে কতো পাইছেন অন্য কিছুর দরকার নাই, এইখানে পাইছেন কতো, জহিরুল ইসলামকে তখন বলতে শোনা যায় দেড় দেড়, এরপর অপরজনের কন্ঠে শোনা যায় আগে দেওয়া হয়েছিল দুই লাখ দশ। তিন লাখ ষাট হাজার।
এরপর জহিরুল ইসলামকে বলতে শোনা যায়,না আমাকে এক লাখ ত্রিশ দিছেন।এরপর অপরজনের কণ্ঠে শোনা যায় মোট দুই লাখ দশ গেছে।এরপর জহিরুল ইসলামকে বলতে শোনা যায়, স্যারের সাথেই ছিলাম।এরপর অপর কণ্ঠে শোনা যায়, ওই গেছে অফিসিয়াল যেটা। তবে ভিডিওর শুরুর দিকে টের পাবেনা বলে জহিরুল ইসলামকে টাকা হাতে বলতে শোনা যায় টের পাবেনা।
ভিডিওতে দেখা যায়, জহিরুল ইসলাম একটি বাড়ির বারান্দায় দুই হাত উঁচিয়ে টাকার বান্ডিল নিয়ে হাটাহাটি করছিলেন। ধারনা করা যায় জহিরুল ইসলাম ওই বাড়িতে টাকার জন্য গিয়েছেন। তখন এটি গোপনে ধারন করা হয়। এদিকে তেতুঁরিয়া উপজেলা অপর ছয় জন চেয়ারম্যান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,১৩/০৩/২৬ তারিখ রাতে Ashraf Sheikh// facebook.com /Ashraf.com.52) নামক একটি ফেসবুক আইডি থেকে ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম কর্তৃকএকটি ফেসবুক লাইভ করা হয়। তিনি সেখানে জানিয়েছেন কমিশন ছাড়া কোন বিল পাশ হয়না। ওই প্রেস রিলিজে চেয়ারম্যানদ্বয় বলেছেন , এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারেইত্যাদি। সেখানে ওই চেয়ারম্যান সেব সব অভিযোগ প্রত্যাখান বা সব অস্বীকার করেছেন। এছাড়া ওই ভিডিওতে প্রকাশিত সব বিষয়ে জোড় প্রতিবাদ করেছেন।
এদিকে জানা যায়, কার্য সহকারী জহিরুল ইসলামকে গত ১২/১১/২৫ তারিখে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালক আবু নাছের মোহাম্মদ বাবর স্বাক্ষরিত একটি জারিকৃত ১২৫৩ স্বারকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে প্রেষণে বদলী করা হয়।বদলীকৃত আদেশে বলা হয়, ১৯/১১/২৫ তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২০/১১/২৫ তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষনিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গন্য হবে।
এদিকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালকের আদেশ বাস্তবায়নে যথাযথ নিয়মে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ ১৭/১১/২৫ তারিখে এক ২৫ নম্বর স্বারকে কার্যসহকারী জহিরুল ইসলামকে অবমুক্ত করেন। কি অজ্ঞাত কারনে জহিরুল ইসলাম তার বদলীকৃত কর্মস্থলে যোগদান না করেই তেঁতুলিয়া উপজেলাতেই অবস্থান করছেন। ব্যবহার করছেন সরকারী ভবন। অথচ বদলীর চাম মাস অতিবাহিত হলো।
স্থানীয় সচেতন মানুষের প্রশ্ন চার মাস অতিবাহিত হওয়ার পরে ও কিভাবে একজন কার্য সহকারী তার বদলীকৃত কর্মস্থলে যায়না। তার খুঁটির জোড় কোথায়। তিনি কিভাবে এখনো সরকারী কোয়াটার ব্যবহার করে আসছেন।এ ব্যাপারে তেতুঁলিয়া উপজেলা নির্বাহী শাহীন আফরোজ খসরু মুঠোফোনে জানান, ওই ভিডিওতে আমার কোন কথা আছে কি! তার সাথে কি লেনদেন আছে এটা কি আমি জানবো। কতো টাকার কাজ করেছে যে সাড়ে তিন লাখ টাকা দিবেন। তাকে জিজ্ঞেস করেন।
তবে কার্যসহকারী জহিরুল ইসলামের বদলীর বিষয়টি তিনি জানেন না বলে মন্তব্য করেন। এক প্রশ্নে তিনি জানান, কোয়াটারের সদস্য সচিব উপজেলা প্রকৌশলী আমি সভাপতি মাত্র। তাছাড়া জহিরুলের ৪/৫ মাসের বেতন পি আইও দিচ্ছেনা। তাহরে সে কিভাবে যাবে।এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পি আইও) মাইদুল ইসলাম শাহ’র মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত