কাউনিয়ায় হরিশ্বর গ্রামে গৃহবঁধুর আত্মহত্যা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:৪০ |  আপডেট  : ১৯ মার্চ ২০২৬, ১২:২৭

কাউনিয়ার হরিশ^র গ্রামে গলায় ওড়না পিছিয়ে বাবার বাড়িতে এসে এক গৃহবঁধু আত্মহত্যা করেছে। থানা ও পারিবারিক স‚ত্রে জানা গেছে বুধবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের খোকন মিয়ার স্ত্রী রোজিনা বেগম (২৪) বাবার বাড়িতে এসে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। মানসিক যন্ত্রণার কারণে মনের দুঃখ ও ক্ষোভে বাড়ির সবার অজান্তে সে আত্মহত্যা করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত