কাউনিয়ায় সড়ক দূর্ঘটনার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:০০ | আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:২৩
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া উপজেলার বেইলী ব্রীজ এলাকায় সড়ক দূর্ঘটনার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ড. আতিক মুজাহিদ এমপি। তার সাথে থাকা দুই সফর সঙ্গী সামান্য আঘাত প্রাপ্ত হন ও গাড়ির ড্রাইভার ফাইজুল কবীর গুরুত্বর আহত হয়েছেন।
প্রত্যাক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় নেতা ড. আতিক মুজাহিদ ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্য ঢাকা মেট্রো চ-২০৩৬৯১ নম্বরের একটি কালো রঙের প্রাইভেট কারে করে সোমবার রাতে রওনা দেন। মঙ্গলবার সকালে কাউনিয়া উপজেলার বেইলি ব্রীজের সন্নিকটে পৌঁছিলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বিপরীত দিক লালমনির হাটের তিস্তা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো চ-২৪২১৬১) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ড, আতিক মুজাহিদ এমপি ও তার দুই সফর সঙ্গী সামান্য আঘাত প্রাপ্ত হন ও তাঁর গাড়ির ড্রাইভার ইশ্বরর্দী উপজেলার দাশুরিয়া গ্রামের বাসিন্দা ফাইজুল কবীর গুরুত্বর আহত হয়। আহত গাড়ি চালক কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে তবে ট্রাকের ড্রাইভার দ্রæত ঘটনা স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ড. আতিক মুজাহিদ এমপি অন্য একটি প্রাইভেট কারে করে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। কাউনিয়া থানার ওসি নজমুল হক জাতীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের প্রাইভেট কারটি দ‚র্ঘটনার কবলে পড়ার বিষয় টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত