এক দিনেই ইরানের চার শীর্ষ নেতার মৃত্যু, শোকাচ্ছন্ন তেহরান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১০:৩১ |  আপডেট  : ১৯ মার্চ ২০২৬, ১২:১১

ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক ও লক্ষ্যভেদী হামলায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে নিজেদের চারজন অতিগুরুত্বপূর্ণ নেতাকে হারানোর খবর নিশ্চিত করেছে ইরান। মঙ্গলবার নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর পর বুধবার দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবসহ আরও দুই শীর্ষ কর্মকর্তার নিহতের বিষয়টি স্বীকার করে নিয়েছে তেহরান কর্তৃপক্ষ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই শোকাবহ তথ্য নিশ্চিত করেন। তিনি তার ঘনিষ্ঠ সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহর মৃত্যুকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের সঙ্গে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার সকালেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে দাবি করেন, মঙ্গলবার রাতের অভিযানে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে ‘নির্মূল’ করা হয়েছে। একই সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, লারিজানি ও খাতিবের পাশাপাশি বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

মূলত গত মঙ্গলবার রাতভর তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এসব অভিযানের মূল লক্ষ্যই ছিল ইরানের নীতি-নির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতাদের হত্যা করা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ‘টার্গেটেড কিলিং’ মিশনে একের পর এক হেভিওয়েট নেতা নিহত হওয়ায় ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামো বড় ধরনের সংকটের মুখে পড়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই দেশটিতে চরম অস্থিরতা বিরাজ করছে। যুদ্ধের প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্রতর হয়েছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত