৭৫ হাজার টাকা ফেরত দিয়ে পঞ্চগড়ে ইউপি সদস্য সদস্যার দুর্নীতি ধামাচাপার চেষ্টা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১৯:৫৯ | আপডেট : ৫ মার্চ ২০২৬, ২১:৪৮
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ইউপি সদস্য ও এক সদস্যার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।তাদের বিরুদ্ধে সদর উপজেলা প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।
ওই লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং টিসিবির কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি চক্রের মাধ্যমে ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য আশরাফুল ইসলাম ( গুদুলু) ও সুরাইয়া আক্তার প্রায় ১ লাখ ২৯ হাজার উৎকোচ হাতিয়ে নেয়। এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রতিশ্রত কোনো সেবা না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুনানি শেষে অভিযুক্ত পক্ষ ভুক্তভোগীদের মধ্যে ৭৫ হাজার টাকা ফেরত দেয়। এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে উপজেলা নির্বাহী অফিসের একটি সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে , বিষয়টি তদন্ত সাপেক্ষে নিষ্পত্তি করা হয়েছে। সেখানে অভিযুক্তদের হিসেবে আশরাফুল ইসলাম গুদুলু ও সুরাইয়া আক্তারের নাম বা অন্য কোন ব্যক্তির নাম রহস্যজনক ভাবে উল্লেখ করা হয়নি। এর কারণে উপজেলা নির্বাহী অফিসার সেটি যথাযথ হয়নি মর্মে আবারো তদন্ত করার নির্দেশনা দিয়েছেন। জানা যায়, সম্প্রতি আশরাফুল ইসলাম ও সুরাইয়াকে বাইক সহ ভুক্তভোগীরা আটক ও করে।
সচেতন মহলের দাবী ব্যক্তি স্বার্থে এবং জন বিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে অনতি বিলম্বে ইউপি চেয়ারম্যানকে বাদ দিয়ে সরকারী কোন কর্মচারীকে দিয়ে বিষয়টি পূনঃ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হলে মূল ঘটনা বের হয়ে আসবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত