সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো পল্লী চিকিৎসক রাসেল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১৮:২২ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো পল্লী চিকিৎসক রাসেল আহমেদ (৩০)। সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টারদিকে বগুড়া-নাটোর মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকার মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক রাসেল আহমেদ নিহত হয়। সে উপজেলার ২নং ইউনিয়নের দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল আহমেদ তার ভাগ্নিকে সিংড়ায় রেখে রণবাঘার দিকে মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন। সেসময় বাঁশের ব্রীজ এলাকার মাঝামাঝি স্থানে বসুন্ধরা বাসের সাথে তার ধাক্কা লাগে। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল আহমেদ নিহত হয়েছে। তার লাশটি বাড়িতে নিয়ে আসা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত